Editorial News 24

গান ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের কাঁদিয়ে সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তাহসান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

গান ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের কাঁদিয়ে সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তাহসান l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ দুই যুগের সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় কনসার্ট ট্যুরে থাকা এই তারকা মেলবোর্নে নিজের চতুর্থ কনসার্টের মঞ্চে ভক্তদের উদ্দেশে আবেগঘনভাবে জানান, “এটাই আমার শেষ কনসার্ট।”

শনিবার (২০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত কনসার্টে তাহসানের এই ঘোষণা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় দর্শক সারি। ভক্তরা সমস্বরে ‘না’ বলে প্রতিবাদ করলেও তিনি দৃঢ় কণ্ঠে জানান, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। এরইমধ্যে সব সোশ্যাল মিডিয়া একাউন্টও ডিএক্টিভেট করে দিয়েছেন তিনি।

তাহসান বলেন, “আমার মেয়ে বড় হচ্ছে। এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা কি আর মানায়? যখন কাজ একঘেয়ে হয়ে যায়, তখন নিজেকে থামিয়ে দেওয়া উচিত।”

উল্লেখ্য, গত বছর অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এ বছর সংগীত ক্যারিয়ার থেকেও বিদায় নেওয়ায় ভক্তরা প্রিয় শিল্পীকে হারালেন দুই ক্ষেত্রেই।

নেটিজেনদের একাংশ মনে করছেন, তাহসানের কণ্ঠনালির অসুস্থতাই হয়তো এ সিদ্ধান্তের বড় কারণ। ২০১৮ সালে তিনি নিজেই জানিয়েছিলেন, তার কণ্ঠনালিতে জটিল রোগ হেটেরোটোপিয়া ধরা পড়েছে, যা ধীরে ধীরে গলার কাঠামো পরিবর্তন করে গান গাওয়ার সক্ষমতা হ্রাস করে। ভক্তরা ধারণা করছেন, সেই সমস্যার কারণেই হয়তো এবার পুরোপুরি আড়ালে চলে যাচ্ছেন এই তারকা।

তাহসানের এই ঘোষণায় সংগীত ও অভিনয় জগতের ভক্ত-শুভানুধ্যায়ীরা গভীর হতাশা ও আবেগ প্রকাশ করেছেন। দীর্ঘ দুই দশকের তারকাখচিত ক্যারিয়ারের স্মৃতিগুলো এখন ভক্তদের জন্য শুধু অতীত হয়ে রইল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন