প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার শপথ নেন। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে পদের শপথ ও গোপনতার শপথ পাঠ করান। পরে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রণালয় বণ্টনের প্রজ্ঞাপন জারি হয়নি, সরকারি সূত্র ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন মন্ত্রীদের সম্ভাব্য দপ্তর সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নামও প্রকাশ করেছে।
পূর্ণমন্ত্রীদের সম্ভাব্য দপ্তর
সরকারি সূত্রে জানা গেছে, সম্ভাব্য দপ্তর বণ্টন অনুযায়ী—
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
- আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা
- সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র
- ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
- হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) — মুক্তিযুদ্ধবিষয়ক
- এ জেড এম জাহিদ হোসেন — নারী ও শিশু এবং সমাজকল্যাণ
- খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র
- আবদুল আওয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
- কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্ম
- মিজানুর রহমান মিনু — ভূমি
- নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি
- খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
- জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
- মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য
- আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- শহীদ উদ্দীন চৌধুরী — পানিসম্পদ
- আসাদুল হাবীব — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- মোহাম্মদ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদবিষয়ক
- জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত
- দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
- আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা
- সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
- ফকির মাহবুব আনাম — ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি
- শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন
প্রতিমন্ত্রীদের সম্ভাব্য দায়িত্ব
প্রতিমন্ত্রীদের মধ্যে সম্ভাব্য দায়িত্ব বণ্টন অনুযায়ী—
- এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
- শরীফুল আলম — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- শামা ওবায়েদ — পররাষ্ট্র
- সুলতান সালাউদ্দিন — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য
- কায়সার কামাল — ভূমি
- ফরহাদ হোসেন আজাদ — পানিসম্পদ
- আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
- মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
- হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু
- মো. রাজিব আহসান — রেলপথ ও নৌপরিবহন
- মো. আবদুল বারী — জনপ্রশাসন
- মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
- মো. জুনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) — অর্থ ও পরিকল্পনা
- ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধবিষয়ক
- ফারজানা শারমীন — নারী ও শিশু এবং সমাজকল্যাণ
- শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম ও আইন
- মো. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ
- ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
- এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি
- আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ণ ও গণপূর্ত
- ববি হাজ্জাজ — শিক্ষা ও প্রাথমিক শিক্ষা
- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতিবিষয়ক
তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দপ্তর বণ্টনে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।








