ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্ভবত বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির মৃত্যুর বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি।
বার্তা সংস্থা Reuters ও AFP-এর খবরে বলা হয়, নেতানিয়াহু সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যতদূর তার জানা, খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তিনি এনবিসি নিউজ লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন।








