কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপির তালিকায় থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না। চেম্বার আদালত হাইকোর্টের পূর্বের আদেশ স্থগিত করে এমন নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ মঞ্জুরুলের নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন। পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংক এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।








