Editorial News 24

কুড়িগ্রামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রংপুরে রহস্য

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

কুড়িগ্রামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রংপুরে রহস্য l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আনিছুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশে খবর দেন।

রংপুরের মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়, যার তথ্য অনুযায়ী তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা থানায় আসছেন।

ওসি আরও জানান, মরদেহটি এখন থানায় রাখা হয়েছে এবং সুরতহাল রিপোর্ট তৈরির জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন