Editorial News 24

কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মানসিক সমস্যায় ছিলেন বলে জানিয়েছে পরিবার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মানসিক সমস্যায় ছিলেন বলে জানিয়েছে পরিবার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম কমলা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন কমলা বেগম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবার জানায়, কমলা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল বলেন,

“ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি অজান্তেই পুকুরে পড়ে যেতে পারেন

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন