Editorial News 24

কার্ভাডভ্যানের চাপায় জামালপুরে অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

কার্ভাডভ্যানের চাপায় জামালপুরে অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জামালপুরের দিকপাইত এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন, যারা বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জামালপুর থেকে দিকপাইত মুখি একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রাশেদ (৩০) নামের একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চান মিয়া (৬২) এবং আরিফা খাতুন (২৮) মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব বলেন, “দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন।”

স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কটি ঘনবসতি ও সর্তকতা ছাড়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে থাকে, এবং প্রশাসনকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন