Editorial News 24

ওসমান হাদির হত্যাকাণ্ডে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ওসমান হাদির হত্যাকাণ্ডে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা
Picture of Desk Reporter

Desk Reporter

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, শরিফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে ছাড়া হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছিলেন। ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, “এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?”

তিনি আরও প্রশ্ন তুলেছেন, “কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সেন্টারে প্রথম অ্যাটেম্পটের দিন ফয়সালের সঙ্গে ছিলেন। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার সম্ভাবনা রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা উন্মুক্ত করলে অনেক জট খুলে যেতে পারে।”

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পরবর্তীতে, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন