Editorial News 24

এখন গাজার পথে আছে মাত্র চারটি নৌযান – ফ্লোটিলা ট্র্যাকার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

এখন গাজার পথে আছে মাত্র চারটি নৌযান – ফ্লোটিলা ট্র্যাকার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গাজামুখী মানবিক সহায়তাবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৪টি নৌযানের মধ্যে মাত্র চারটি নৌযান এখনও গাজার দিকে এগিয়ে চলছে। বাকি ৪০টি নৌযান ইসরাইলি বাহিনী আটক করেছে বলে নিশ্চিত করেছে ফ্লোটিলা ট্র্যাকার। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যেসব জাহাজ এখনও গাজার পথে রয়েছে সেগুলো হলো ‘সামারটাইম-জং’ ও ‘শিরিন’। এছাড়া ফিলিস্তিনি জলসীমায় প্রবেশকারী প্রথম দুটি নৌযান ‘মাইকেনো’ ও ‘ম্যারিনেট’ যাত্রা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী এই বহর বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় গভীর রাতে ইসরাইলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে। একে একে থামিয়ে দেয়া হয় জাহাজগুলো, এবং ইসরাইলি সেনারা তাতে উঠে পড়ে। বন্ধ করে দেয়া হয় সরাসরি সম্প্রচার। এরপর মানবাধিকার কর্মীদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালায় সেনারা। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ

এদিকে, আয়োজকদের বরাত দিয়ে জানা গেছে, ফ্লোটিলা থেকে ইতোমধ্যেই মোট ২২৩ জন আন্তর্জাতিক কর্মীকে ইসরাইলি বাহিনী আটক করেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন