Editorial News 24

এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন মিচেল স্টার্ক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন মিচেল স্টার্ক
Picture of Desk Reporter

Desk Reporter

প্রায় এক বছরের বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামবেন ৩৫ বছর বয়সী এই তারকা পেসার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মিচেল মার্শকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা পেয়েছেন অজিদের অন্যতম সেরা পেসার স্টার্ক।

স্টার্ক শেষবার ওয়ানডে খেলেছিলেন গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর তিনি টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন।

অন্যদিকে, ইনজুরির কারণে দলের বাইরে রাখা হয়েছে হার্ড হিটার ব্যাটার গ্লেন ম্যাকওয়েল ও পেসার প্যাট ক্যামিন্সকে। মারনাস লাবুশেনকেও এই দলে জায়গা করা হয়নি।

দলে ফিরেছেন ৩১ বছর বয়সী নাথান এলিস। এছাড়া ২৯ বছর বয়সী ব্যাটার ম্যাট রেনশর এই সিরিজে ওয়ানডে ডেব্যু করতে পারেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন