Editorial News 24

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
Picture of Desk Reporter

Desk Reporter

মাত্র এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। বুধবার (৮ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২,০২,১৯৫ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৯৩,০০৪ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৬৫,৪৩১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১,৩৭,৪৭২ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের পার্থক্যের কারণে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ৬ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭২৬ টাকা, যা এতদিন দেশের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত ছিল।

এ নিয়ে চলতি বছরে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৪৪ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) ৬২ বার দামের পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি এবার বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
অন্যান্য ধাতুর দাম হলো—

  • ২১ ক্যারেট রুপা: ৪,৪৪৪ টাকা,
  • ১৮ ক্যারেট রুপা: ৩,৮০২ টাকা,
  • সনাতন পদ্ধতির রুপা: ২,৮৫৮ টাকা

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন