Editorial News 24

উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাস

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রবিবার (১৫ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওইদিন সকাল ১১টার দিকে তাকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও যাবেন।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে নিউরো আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড পর্যালোচনা করে দেশে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরে শুক্রবার বিকেলে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয় এবং সন্ধ্যায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন