Editorial News 24

উত্তরায় ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

উত্তরায় ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়। ঘরে অতিরিক্ত আসবাব থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর উত্তরায় একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৃতীয় তলা পর্যন্ত পৌঁছে যায়। ঘরে অতিরিক্ত আসবাব থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।

ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন