Editorial News 24

ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরান ইসরায়েলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। মাত্র ৪০ মিনিটের মধ্যে তেহরান থেকে ইহুদিবাদী ভূখণ্ডে চার দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে চার দফায় ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা ঘটেছে। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকার কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি আর্মি রেডিও আরও জানিয়েছে, তেল আবিবের আশেপাশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হাদেরা অঞ্চলে একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন।

এর আগে মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন