ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। আহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৫০ বছর বয়সী এক নারী।
তাদের আঘাতের মাত্রা বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল–জাজিরা।








