Editorial News 24

ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্তে আল্লাহকে স্মরণ করলেন মালয়েশিয়ান অভিনেত্রী আরডেল আরিয়ানা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্তে আল্লাহকে স্মরণ করলেন মালয়েশিয়ান অভিনেত্রী আরডেল আরিয়ানা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও অধিকারকর্মী আরডেল আরিয়ানা (আসল নাম নূরুল হিদায়াহ মোহাম্মদ আমিন) বহনকারী জাহাজ ‘মিকেনো’-তে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে জাহাজটি থামিয়ে তাতে উঠে পড়ে সশস্ত্র ইসরাইলি সেনারা।

হামলার কিছুক্ষণ পরই আরডেল আরিয়ানা একটি সংক্ষিপ্ত লাইভ ভিডিও সম্প্রচার করতে সক্ষম হন। ভিডিওটিতে তিনি বারবার আল্লাহকে স্মরণ করতে থাকেন এবং অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জানান, “আমাদের ওপর নির্যাতন করা হয়েছে।” এসময় ভিডিওতে আরেকটি অচেনা কণ্ঠ শোনা যায়, যাকে ইসরাইলি সেনার বলে ধারণা করা হচ্ছে।

আরডেল বলেন, “আমি আমার ফোন লুকানোর চেষ্টা করছি। ইসরাইলি সেনারা আমাদের সব ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করছে। আমরা অফলাইনে যোগাযোগের চেষ্টা করছি। আবার লাইভে আসার সুযোগের অপেক্ষায় আছি। আমাদের এবং আমাদের বন্ধুদের জন্য দোয়া করুন।” এরপরই তার সম্প্রচার আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে আরডেল জানিয়েছিলেন, ইসরাইলি সামরিক বাহিনী রেডিও সিগন্যালের মাধ্যমে অন্যান্য জাহাজেও হুমকি পাঠায়, যেখানে স্পষ্টভাবে বলা হয় যে ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের কারাবন্দি করা হবে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে অংশ নেওয়া এই অভিযানে আরডেলের এমন ঝুঁকিপূর্ণ অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর মালয়েশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন