Editorial News 24

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর অংশ হিসেবে হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একটি মার্কিন রণতরী বা বড় সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেন, “আইআরজিসির দাবিগুলো সঠিক নয়। কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং ২০০ মার্কিন সৈন্য হতাহত হওয়ার কোনো প্রমাণ নেই।”

সেন্টকম আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার অধিকাংশ প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

সূত্র: TASS News

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন