Editorial News 24

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরানের মধ্যাঞ্চলের খোমেইন শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, এই হামলায় হাফেজ খোমেইনি স্কুল এবং এর আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির পাশের আবাসিক এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। সেই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জোরালো হওয়ার মধ্যেই খোমেইনের এই নতুন হামলার ঘটনা ঘটল।

এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ১১টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। বিভিন্ন মার্কিন সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার পর যুদ্ধ শুরুর পর থেকে মোট ১১টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলার জন্য ব্যবহার করা হয়। তবে তুলনামূলকভাবে কম গতির হওয়ায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এটি ঝুঁকির মধ্যে পড়ে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন