Editorial News 24

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনা কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে ঘটেনি। দুর্ঘটনার সময় সেখানে আরেকটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল।

গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে। নিহত সেনাদের নাম তাদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন