Editorial News 24

ইরাকের ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, মার্কিন সৈন্য আহত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। হামলার সময় ব্রিটিশ বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও আরও কয়েকটি ড্রোন ঘাঁটির ভিতরে আঘাত হানে। এই হামলা যুদ্ধ শুরুর পর ব্রিটিশ ঘাঁটিতে তৃতীয় সফল হামলা হিসেবে ধরা হচ্ছে।

ঘাঁটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন বলা হচ্ছে। পারমানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের সহকারী চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, এরবিল ও বাগদাদে একাধিক সুসমন্বিত হামলা চালানো হয়েছে।

এর আগে ১ মার্চ একই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। এছাড়া সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি বিমান ঘাঁটিতেও এক ড্রোন আঘাত হানেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিটিশ এমপি জেরেমি করবিন বলেন, ব্রিটেনকে এই সংঘাতে জড়ানো হচ্ছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি সরকারের কাছে জড়িত থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তার কারণে ইরাকের ওই ঘাঁটি থেকে ইতালি সাময়িকভাবে তাদের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

সোর্স: আল জাজিরা

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন