Editorial News 24

ইয়াস মেরিনায় যাত্রা শুরু করলো আবুধাবির প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ইয়াস মেরিনায় যাত্রা শুরু করলো আবুধাবির প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

আবুধাবিতে চালু হলো প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’। শহরের জনপ্রিয় ইয়াস মেরিনায় স্থায়ীভাবে নোঙর করা এই ভাসমান হোটেল অতিথিদের জন্য তৈরি করেছে পানির ওপর আতিথেয়তার এক অনন্য অভিজ্ঞতা। স্থানীয় গণমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মূলত একটি বিলাসবহুল প্রমোদতরী থেকেই তৈরি করা হয়েছে হোটেলটি, যা পরিচালনা করছে ডাচ ওরিয়েন্টাল মেগাইয়টস

ফাইভ-স্টার মানের এই সুপারইয়টে রয়েছে মোট ৩১টি বিলাসবহুল কক্ষ। এর মধ্যে ২৪টি সুপিরিয়র রুম (২৫ বর্গমিটার), ৪টি ভিআইপি রুম (৩০ বর্গমিটার) এবং ৩টি রয়্যাল স্যুইট (৬০ বর্গমিটার)। রয়্যাল স্যুইটগুলোতে রয়েছে প্রশস্ত লিভিং এরিয়া, সোফা বেড, হট টাব ও শাওয়ারের বিশেষ সুবিধা। প্রতি রাতে এখানে থাকতে ন্যূনতম ৯৯০ দিরহাম খরচ করতে হবে।

অতিথিদের জন্য থাকছে ২৪ ঘণ্টা কনসিয়ার্জ ও হাউজকিপিং সার্ভিস, স্মার্ট রুম অটোমেশন এবং ৩৬০ ডিগ্রি সানডেক উপভোগের সুযোগ। এছাড়াও রয়েছে ইন-রুম সার্ভিস, অন-বোর্ড শেফদের তৈরি এক্সক্লুসিভ মেনু এবং বিশেষ অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সুপারইয়ট বুকিংয়ের সুবিধা।

যদিও সংযুক্ত আরব আমিরাতে ভাসমান হোটেল নতুন কিছু নয়, তবে আবুধাবিতে এটিই প্রথম ভাসমান হোটেল হিসেবে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পর্যটক ও বিলাসপ্রেমীদের জন্য।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন