Editorial News 24

আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সম্ভাব্য যোগদানের প্রতিবাদে কুয়ালালামপুরে বিক্ষোভ, ফিলিস্তিনের প্রতি সমর্থন জোরদার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সম্ভাব্য যোগদানের প্রতিবাদে কুয়ালালামপুরে বিক্ষোভ, ফিলিস্তিনের প্রতি সমর্থন জোরদার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

মালয়েশিয়ায় আসন্ন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগদানের প্রতিবাদে কুয়ালালামপুরে তীব্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) রাতে বড় মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকেই কুয়ালালামপুরের জুলু নেগারায় বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। অংশগ্রহণকারীরা ছিলেন গাড়ি, মোটরসাইকেল এবং লরিতে, এরপর রাত ৯টায় জুলু নেগারা থেকে মিছিল শুরু হয়। মিছিল মার্কিন দূতাবাস, কেএলসিসি, বুকিত বিনতাং এবং দাতারান মারডেকার প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে পাদাং মেরব-এ শেষ হয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং হর্ন বাজিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। শহরের মধ্য দিয়ে মিছিল চলাকালীন বহু সাধারণ মানুষ এতে যোগ দেন, ফলে মিছিলের আকার বাড়ে এবং যান চলাচল ধীর হয়ে যায়। পথের প্রতিটি বিরতিতে সমাবেশে বক্তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন ও ইসরাইলের নিন্দা জানান। একজন বক্তা বলেন, ‘ফিলিস্তিন যদি মুক্ত না হয়, তবে আমাদের কেউই মুক্ত নই।’ বিক্ষোভের শেষ মুহূর্তে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টের ছবিতে আগুন দেয়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৩ অক্টোবর ছয়দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হবে এবং ২৮ অক্টোবর শেষ হবে। সম্মেলনের মধ্যে ২৬ অক্টোবর ট্রাম্পের অংশগ্রহণের কথা রয়েছে। ট্রাম্পের সম্ভাব্য সফরের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ থেকে আসিয়ান সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি বাতিলের দাবি উঠেছে।

এ বিষয়ে ৫ অক্টোবর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ আয়োজক দেশ হিসেবে মালয়েশিয়ার একক সিদ্ধান্ত নয়, বরং এটি আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, মালয়েশিয়া আসিয়ানের কূটনৈতিক ঐকমত্য মেনে চললেও গাজা ও ফিলিস্তিন সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন