Editorial News 24

আসিফের রাজনৈতিক ভবিষ্যৎ: বিএনপি বা গণঅধিকার?

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আসিফের রাজনৈতিক ভবিষ্যৎ: বিএনপি বা গণঅধিকার?
Picture of Desk Reporter

Desk Reporter

আসিফ মাহমুদের দলীয় গন্তব্য নিয়ে এখনো জল্পনা চলছে। যদিও তিনি জানিয়েছেন, পরিকল্পনা রয়েছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার, তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—তিনি বিএনপি বা গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন।

এনসিপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ায় দলটিতে যোগদানের সম্ভাবনা প্রায় নেই বলেই নিশ্চিত করেছে দলীয় সূত্র। তরুণদের বৃহত্তর ঐক্য গঠনে তিনি উদ্যোগ নিলেও এনসিপির সহযোগিতা না পাওয়ায় তাতে ভাটা পড়ে। এরপর থেকে এনসিপির সঙ্গে তাঁর সম্পর্ক শীতল হয়ে যায়।

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনায় বসেছেন বলেও জানা গেছে। বিশেষ করে ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা না করায় ওই আসনে সমঝোতার ভিত্তিতে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা আলোচিত হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, এ নিয়ে দলের বৈঠকে কোনো আলোচনা হয়নি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আসিফ আমাদের রাজপথের সহযোদ্ধা। তিনি আসতে চাইলে অবশ্যই তাঁকে মূল্যায়ন করা হবে।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন