Editorial News 24

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি—যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি।’

গতকাল রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে তিনি ফকিরাপুল, কমলাপুর কালভার্ট রোড এবং সিদ্ধেশ্বরী কলেজ সংলগ্ন এলাকাতেও গণসংযোগ করেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধীরা নির্বাচনে সিন্ডিকেট তৈরি করার নানা চেষ্টা চালাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে নির্বাচনের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়? তাঁর মতে, এই সাহস তারা পেয়েছে কারণ সরকারের গুরুত্বপূর্ণ স্থানে তাদের লোক বসানো রয়েছে, যারা প্রয়োজন হলে নিজেদের স্বার্থে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন