Editorial News 24

‘আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি’ — ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে শাকিব খানের আবেগী বার্তা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

‘আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি’ — ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে শাকিব খানের আবেগী বার্তা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি পোস্ট করে তার দ্রুত সুস্থতা কামনা করেন শাকিব।

ক্যাপশনে শাকিব লেখেন,
“ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই। যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, আর বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। দেশের কোটি মানুষের প্রার্থনা আছে তার সঙ্গে— যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। তার জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।”

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর ও আশির দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি “নিরাপদ সড়ক চাই” আন্দোলন গড়ে তোলেন, যা দেশের অন্যতম সামাজিক আন্দোলনে পরিণত হয়। বর্তমানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন