Editorial News 24

আফগান সীমান্তে সংঘর্ষে নিহত ৫ পাকিস্তানি সেনা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আফগান সীমান্তে সংঘর্ষে নিহত ৫ পাকিস্তানি সেনা,
Picture of Desk Reporter

Desk Reporter

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগান দিক থেকে আসা অন্তত ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন তাদের সীমান্তের সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে।

চলতি মাসের শুরুতে দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষের পর তুরস্কে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে নতুন এই সংঘর্ষে সেই চুক্তি ভঙ্গ হলো।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেন, “যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তাহলে আমাদের সামনে সরাসরি যুদ্ধে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।”

অন্যদিকে, আফগান তালেবান সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তারা পূর্বে আফগান ভূখণ্ডে সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান-পাকিস্তান সংকট দ্রুত সমাধানের জন্য তিনি উদ্যোগ নেবেন।
সূত্র: ডন

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন