Editorial News 24

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে রুপা, জেনে নিন নতুন বাজারদর

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে রুপা, জেনে নিন নতুন বাজারদর l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

দেশের বাজারে আবারও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর করেছে। সবশেষ গত ১৩ অক্টোবর রাতে জারি করা বিজ্ঞপ্তিতে বাজুস এক ভরি রুপার দাম ১,২২৪ টাকা বৃদ্ধি করার ঘোষণা দেয়।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার দাম দাঁড়াবে ৬,২০৫ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরির সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ৫,৭৪০ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম ৩,৮০২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুপার বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

এর আগে চলতি বছরের ৮ অক্টোবর রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। অন্য ক্যারেটের দাম ছিল— ২১ ক্যারেট ৪,৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪,৭১ টাকা, সনাতন পদ্ধতি ৩,৫৬ টাকা

চলতি বছর এটি রুপার দাম সমন্বয়ের ৭মবার, যার মধ্যে ৬বার বৃদ্ধি এবং মাত্র একবার হ্রাস করা হয়েছে। স্বর্ণের বাজারেও সাম্প্রতিক দর সমন্বয়ের মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩,৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নিয়মিত সমন্বয় ও বাজার পর্যবেক্ষণের ফলে চলতি বছরে স্বর্ণের দাম ৬৪ বার পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ৪৬ বার বৃদ্ধি এবং ১৮ বার হ্রাস হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন