Editorial News 24

আজই চূড়ান্ত হতে পারে জুলাই সনদের পথরেখা, নিষ্পত্তিতে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন: আলী রিয়াজ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আজই চূড়ান্ত হতে পারে জুলাই সনদের পথরেখা, নিষ্পত্তিতে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন: আলী রিয়াজ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতেই এই আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তিনি বলেন,
“গত কয়েক দিনে যেভাবে আলোচনা এগিয়েছে, আজ আমরা বাকি অংশের নিষ্পত্তিতে পৌঁছাতে পারব বলে আশা করছি। সারা দেশ এখন এই আলোচনার দিকে তাকিয়ে আছে। আমরা এমন একটি ঐকমত্যে পৌঁছাতে চাই যা ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে।”

আলী রিয়াজ আরও জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা এলে সেটি সরকারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন,
“আজ নিষ্পত্তিতে আসতে পারলে এটিই হবে আমাদের শেষ আলোচনা। আমরা চাই একটি ঐকমত্যমূলক খসড়া চূড়ান্ত করে সরকারকে হস্তান্তর করতে।”

গণভোট বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন,
“যেসব দল সনদের কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, জনগণের জানার অধিকার আছে সেই আপত্তিগুলো সম্পর্কেও। প্রয়োজনে গণভোটে এই বিষয়গুলো আলাদাভাবে জনগণের মতামতের জন্যও উত্থাপন করা যেতে পারে।”

কমিশনের সময়সীমা সম্পর্কেও তিনি স্পষ্ট করেন—
১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের হাতে তুলে দিতে চাই আমরা। আর ১৫ অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে স্বাক্ষর অনুষ্ঠান। প্রয়োজনে আরও দু-এক দিন আলোচনা চালানো হবে, তবে নির্ধারিত মেয়াদের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন,সহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন