Editorial News 24

আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে: নাহিদ ইসলাম

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে: নাহিদ ইসলাম l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। যদি এই দলটিকে পুনর্বাসনের রাজনীতি বিএনপির কৌশল হয়, তাহলে এটাই তাদের কাল হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়াই চালানো হবে। তিনি নিশ্চিত করেন, “শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আমরা এখনো অটল আছি।”

এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংশোধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক জমা দিতে হবে। তিনি বলেন, “তালিকায় শাপলা না থাকায় কমিশন এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে।”

অপরদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে। সংলাপের প্রথম দিনে অংশ নেবেন সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন