Editorial News 24

অরিজিত সিংয়ের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**অরিজিত সিংয়ের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা** ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত সিং বড় ঘোষণা দিয়েছেন, যা তার ভক্তদের পাশাপাশি সারা সংগীতপ্রেমীদেরও হতবাক করেছে। অরিজিত ঘোষণা করেছেন, তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর নিজেই জানিয়েছেন। ভারতীয় সংগীত জগতে শীর্ষস্থানীয় এই গায়কের আকস্মিক এই সিদ্ধান্তে ভক্তরা হতচকিত। ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিত বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব গ্রহণ করব না। তবে গান চালিয়ে যাব এবং সঙ্গীত তৈরি বন্ধ করব না। আমি নতুন এক সফর শুরু করছি এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। কিছু প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো শেষ করব।” অরিজিতের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে হতবাক, প্রশ্ন উঠেছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি তার সংগীত জীবনের নতুন অধ্যায়ের শুরু? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে অরিজিতের সংগীত যাত্রা শুরু হয়েছিল। মাত্র ৩৮ বছর বয়সে তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী এবং তার ভক্তদের সংখ্যা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।
Picture of Desk Reporter

Desk Reporter

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত সিং বড় ঘোষণা দিয়েছেন, যা তার ভক্তদের পাশাপাশি সারা সংগীতপ্রেমীদেরও হতবাক করেছে। অরিজিত ঘোষণা করেছেন, তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর নিজেই জানিয়েছেন। ভারতীয় সংগীত জগতে শীর্ষস্থানীয় এই গায়কের আকস্মিক এই সিদ্ধান্তে ভক্তরা হতচকিত।

ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিত বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব গ্রহণ করব না। তবে গান চালিয়ে যাব এবং সঙ্গীত তৈরি বন্ধ করব না। আমি নতুন এক সফর শুরু করছি এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। কিছু প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো শেষ করব।”

অরিজিতের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে হতবাক, প্রশ্ন উঠেছে—এ কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর, নাকি তার সংগীত জীবনের নতুন অধ্যায়ের শুরু?

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে অরিজিতের সংগীত যাত্রা শুরু হয়েছিল। মাত্র ৩৮ বছর বয়সে তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী এবং তার ভক্তদের সংখ্যা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন